শিশুকন্যাকে খুন, টুকরো করা দেহ মিলল আস্তাকুঁড়ে
দি নিউজ লায়ন; বেলডাঙ্গা সংলগ্ন ফরাসডাঙা এলাকা থেকে এক শিশুকন্যার খণ্ডিত মৃতদেহ উদ্ধার ঘিরে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। শরীরের নীচের অংশ কুকুরে টানাটানি করছিল। তা দেখে স্থানীয় এলাকার বাসিন্দারা তড়িঘড়ি থানায় খবর দেন। পুলিস জানিয়েছে, শিশুকন্যার মাথা বা শরীরের উপরের অংশের সন্ধান পাওয়া যায়নি।
এলাকায় কোনও শিশুকন্যা নিখোঁজ নেই। থানায় মিসিং ডায়েরিও হয়নি। তাই শিশু কন্যাটির পরিচয় জানা যায়নি। মৃত শিশু কন্যাটিকে কেউ বা কারা আবর্জনার মধ্যে ফেলে দিতে পারে। সেখান থেকেই তার দেহাংশ নিয়ে এসে কুকুরে টানাটানি করছিল। স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করে দেহের ওই অংশটি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। একটি কুকুর সেটি নিয়ে টানাটানি করছিল।
দেহাংশটি কোথায় পড়েছিল তা জানা যায়নি। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য কোথাও শিশুটিকে কোন করা হয়েছিল এবং পরে দেহটি কয়েক টুকরো করে আস্তাকুঁড়ে ফেলে দেয়া হয়। যে খণ্ডিত দেহ উদ্ধার হয়েছে সেটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশের খোঁজ চালাচ্ছে পুলিশ। পার্শ্ববর্তী কোন থানায় শিশু নিখোঁজ এর অভিযোগ রয়েছে কিনা পুলিশ খোঁজ নিচ্ছে।

Post a Comment